বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শরীয়তপুর জেলাকে ঢাকার অংশ হিসেবেই বহাল রাখার দাবিতে স্মারকলিপি
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৭:৩৪ PM

শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগের অংশ হিসেবেই বহাল রাখার দাবিতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা বাসীর পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের কৃতীসন্তান এবং নবনির্বাচিত জাকসু ভিপি।

স্মারকলিপিতে বলা হয়, শরীয়তপুর জেলার ভৌগোলিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে ঢাকা বিভাগের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে এ জেলার প্রশাসনিক কার্যক্রম ঢাকার অংশ হিসেবেই পরিচালিত হয়ে আসছে। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে জনমানসে বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হবে। একইসঙ্গে পরিচিত প্রশাসনিক কাঠামো ও যোগাযোগ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। জেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং প্রশাসনিক কার্যকারিতার স্বার্থে শরীয়তপুর জেলা ঢাকার সঙ্গেই বহাল রাখা সমীচীন।

এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “প্রি-নিকার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে নিকার সভায় বিষয়টি উঠবে। সবার স্বার্থ ও ইতিবাচক দিকগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “দীর্ঘদিন ধরে এই জেলা ঢাকা বিভাগের অংশ হিসেবে পরিচিত ও পরিচালিত হয়ে আসছে। আমাদের শিক্ষা, চিকিৎসা, ব্যাবসা-বাণিজ্য এবং সরকারি-বেসরকারি সেবার অধিকাংশ ক্ষেত্রেই রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ও নিবিড় যোগাযোগ রয়েছে। হঠাৎ করে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার প্রস্তাব কেবল মানুষের ভোগান্তিই বাড়াবে না, বরং আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে। আমাদের দাবি স্পষ্ট শরীয়তপুরকে ঢাকার অংশ হিসেবেই রাখতে হবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। আমরা বিশ্বাস করি, উন্নয়ন ও জনস্বার্থ রক্ষার জন্য শরীয়তপুরকে ঢাকার সঙ্গে রাখা-ই একমাত্র যৌক্তিক পদক্ষেপ। এ জেলার মানুষ বহু বছর ধরে যে প্রশাসনিক কাঠামো ও যোগাযোগের সুবিধা ভোগ করে এসেছে, তা নষ্ট হলে জেলার উন্নয়ন ব্যাহত হবে।”

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লার নামেই দুটি নতুন প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। প্রস্তাব অনুযায়ী ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ‘ফরিদপুর বিভাগ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শরীয়তপুরের সাধারণ মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শরীয়তপুর   জেলা   স্মারকলিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close