বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পদ্মার এক পাঙ্গাসের দাম ৩৫ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল একটি পাঙ্গাস মাছ। উন্মুক্ত নিলামে মাছটি ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদার প্রতিদিনের মতো মাছ ধরতে পদ্মায় যান। দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলেন তিনি। কিছুক্ষণ পর জাল টানতেই উঠে আসে বিশাল আকৃতির একটি পাঙ্গাস।

পরে মাছটি বিক্রির জন্য আনা হয় দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে। সেখানে ব্যবসায়ী আনোয়ার খা ওরফে আনু খায়ের আড়তে মাছটি তোলা হয়। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে মাছটি ৩৪ হাজার টাকায় কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

তিনি পরবর্তীতে ভিডিও কলে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১ হাজার ৯৫০ টাকা দরে মোট ৩৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন।

এদিকে, পদ্মায় এমন বিরল ওজনের পাঙ্গাস ধরা পড়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এ প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, ‘ইলিশের উৎপাদন বাড়াতে শুক্রবার মধ্যরাত থেকে পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশের ৩৮টি জেলায় এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর মধ্যে ২০টি জেলার নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই নিষেধাজ্ঞা ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। এরপর জেলেরা আবার মাছ ধরতে পারবেন। তখন পদ্মায় পাঙ্গাস, রিঠা, ঢাই, কাতলসহ নানা বড় প্রজাতির মাছ ধরা পড়বে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পদ্মা   পাঙ্গাস মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close