বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
আগাম জাতের ফসল চাষের স্বপ্ন দেখছেন লালমনিরহাটের কৃষকেরা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৪:২০ PM

লালমনিরহাটে অল্প সময়ে কম খরচে বেশি মুনাফার আশায় শীতকালীন আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষে চাষীদের স্বপ্ন জেগেছে। আগাম জাতের এসব সবজির চাহিদা বেশি হওয়ায় দামও ভালো থাকে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছরে লালমনিরহাট জেলায় আগাম জাতের শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ হাজার ৫০০ হেক্টর জমিতে।

আবহাওয়া অনুকূলে থাকায় এবার চাষিরা আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষে ঝুঁকছেন। সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন এই সবজি চাষের জন্য বিখ্যাত। তুলনামূলক উঁচু জমি ও পানির জমে না এমন জায়গা আগাম সবজি চাষের জন্য সবচেয়ে উপযোগী।

চারা রোপণ, প্রয়োজনীয় সার ও কীটনাশক প্রয়োগ এবং সেচের মাধ্যমে মাত্র ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে ফুলকপি ও বাঁধাকপি ঘরে তোলা সম্ভব। এছাড়া বেগুন, মরিচ, টমেটো, ধনিয়া পাতা, শিমের মতো আগাম জাতের অন্যান্য সবজিও চাষ হচ্ছে।

লালমনিরহাটের সবজি প্রতিদিন ট্রাকে করে ঢাকাসহ দেশের বড় বড় সবজি বাজারে বিক্রি হচ্ছে।


মহেন্দ্রনগরের চিনিপাড়া গ্রামের চাষী ছব্বুল আলী বলেন, ‘আগাম সবজির চাহিদা বেশি হওয়ায় বিক্রির সমস্যা হয় না। পাইকারা ক্ষেত থেকেই এসব সবজি সংগ্রহ করে বাজারজাত করে। কখনও কখনও তারা কৃষকদের ক্ষেত কিনে শ্রমিক দিয়ে সংগ্রহ করান।’

ফুলকপি চাষী রবিউল ইসলাম বলেন, ‘৭০ থেকে ৭৫ দিনের মধ্যে বীজ থেকে ফুলকপি ও বাঁধাকপি বাজারজাত করা সম্ভব। আমি প্রতি বছর তিন বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করি। গত বছর দুই লক্ষ টাকার খরচে প্রায় চার লক্ষ টাকার বিক্রি করেছি, যা ভালো লাভ।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, ‘ক্রেতাদের চাহিদা অনুযায়ী চাষীরা আগাম জাতের সবজি চাষাবাদ করেছেন। এবছর আবহাওয়া ও বাজার উভয়ই ভালো থাকায় চাষিরা লাভবান হবেন। আমরা কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কৃষি   লালমনিরহাট   কৃষক   চাষী   আগাম জাতের ফসল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close