শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মরিচের ঝালে বাজার গরম, কেজি ৩০০ ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম

রাজধানীর বাজারগুলোতে অস্বাভাবিকভাবে কাঁচা মরিচসহ অধিকাংশ সবজির দাম লাগামহীন হারে বেড়ে চলেছে। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৫০ থেকে ৬০ টাকা বাড়ে, যা এখন ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্য সব সবজির দামও গত কয়েক দিনে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, বিজয় সরণিসংলগ্ন কলমিলতা বাজার এবং কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের পাশাপাশি টম্যাটো, বেগুন ও অন্যান্য সবজির দামও খুশি করছে না সাধারণ ক্রেতাদের।

কাঁচা মরিচের দাম তিন দিন আগে ছিল ২৪০ টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০০ থেকে ৩২০ টাকার মধ্যে। টম্যাটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়, যেখানে এক সপ্তাহ আগেও দাম ছিল ১০০ টাকার নিচে। বেগুনের দামও বেড়ে এখন ১২০ থেকে ১৪০ টাকা, আর তাল বেগুন বিক্রি হচ্ছে ২২০ টাকারও বেশি দামে।

পটোল, চিচিঙ্গা, ঝিঙে, ধুন্দল, লাউ সহ অন্যান্য সবজি ৭০ থেকে ৮০ টাকায় এবং কাঁকরোল, করলা, ঢ্যাঁড়স, বরবটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত এবং পূজার ছুটির কারণে পণ্য আমদানি কম হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এর ফলে দাম বৃদ্ধি পেয়েছে।

ক্রেতারা এই হঠাৎ দাম বৃদ্ধিতে যথেষ্ট অসুবিধায় পড়েছেন এবং দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মরিচ   বাজার   রাজধানী   ঢাকা   কেনাকাটা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close