বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:৫৭ পিএম

ফিলিস্তিনি সমর্থনকারী ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় আসিফ চত্বরে সাধারণ মুসল্লিদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশ সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, সাধারণ মুসল্লী রবিউল ইসলাম ও নুর ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি প্রমুখ।

বক্তারা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নিরীহ মানুষদের হত্যা করছে। এবারও মানবিক সহায়তা বহনকারী নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল তাদের দমননীতির নগ্ন রূপ প্রকাশ করেছে। তাঁরা অবিলম্বে এই হামলার নিন্দা জানান এবং বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।”

আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, “ইসরায়েলের এই বর্বরোচিত হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, এটি বিশ্ব শান্তির জন্যও হুমকি। সাতক্ষীরার মুসলমানরা সব সময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে।”

কর্মসূচির শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহ্বায়ক আরাফাত হোসাইন।



স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফ্লোটিলা   নৌবহর   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close