প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ পিএম

ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে ৩,০০০ বছরের পুরনো সংঘাতের সমাধান আনতে পারবেন। ইসরায়েল-গাজা যুদ্ধের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। মিডল ইস্ট আই-এর বরাতে এ খবর জানা যায়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “দেখে মনে হচ্ছে, মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় ৩,০০০ বছর পর সমাধান হতে পারে। আমরা শুধু গাজা নয়, পুরো অঞ্চলের শান্তি আনতে যাচ্ছি। এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন।”
তবে ইতিহাস ঘেঁটে দেখা যায়, ইসরায়েল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়, ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইনের বিভাজনের পর। তাই ট্রাম্পের ‘৩,০০০ বছরের পুরনো সংঘাত’ দাবির ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এপর্যন্ত প্রায় ৬৬ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/শাহো