বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সৌদি আরব থেকে সম্মাননা পেলেন জাবিপ্রবির দুই শিক্ষার্থী
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী মো. সিয়াম আহমেদ ও মো. ফারুখ হাসান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্মাননা অর্জন করেছেন। তারা দুজনই জাবিপ্রবি ছাত্রদল শাখার যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতিস্বরূপ তারা ১,০০০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) পুরস্কার পান। এছাড়া সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (KFUPM) থেকেও তারা আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।

২০১৯-২০ শিক্ষাবর্ষের এই দুই শিক্ষার্থী যৌথভাবে “VGG-16-Based Deep Learning Architecture for Automated Chest X-Ray Diagnosis: Improving Clinical Accuracy and Reducing the Environmental Footprint” শীর্ষক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Journal of Undergraduate Research International তাদের প্রবন্ধকে মূল্যায়ন করে পুরস্কৃত করেছে।

মো. সিয়াম আহমেদ জানান, “বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য পর্যাপ্ত বাজেট বা সুযোগ না থাকা সত্ত্বেও নিজেদের প্রচেষ্টা ও শিক্ষকদের দিকনির্দেশনায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।”

মো. ফারুখ হাসান বলেন, “সীমাবদ্ধতা থাকলেও নিষ্ঠা ও পরিশ্রম থাকলে সফলতা আসে। শিক্ষকদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।”

তাদের গবেষণা তত্ত্বাবধায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান বলেন, “আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান প্রতিষ্ঠা করেছে, যা জাবিপ্রবির জন্য বড় সম্মান। এই অর্জন ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে গবেষণায় উৎসাহিত করবে।”


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:   সৌদি আরব   সম্মাননা   জাবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close