প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:২৯ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ১০:৪১ PM

সংগৃহীত ছবি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের শিবচরে পূজারীদের পাশে দাঁড়ালেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা।
বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মণ্ডপগুলোতে আর্থিক অনুদানও প্রদান করেন।
পূজারীদের উদ্দেশ্যে কামাল জামান মোল্লা বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমরা সবসময় আপনাদের পাশে আছি।”
স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খান (সাহাদাত কমিশনার), সদস্য সচিব সোহেল রানা, নবগঠিত কমিটির সদস্য মাহাবুব রহমান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রত্যাশী আজমল হোসেন খান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো