বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) একটি দল নগরীর মৌসুমি হোটেল আবাসিকে এ অভিযান চালায়।

অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় আটক হন— খুলনার রূপসার যুগিহাটি এলাকার মো. আরিফুল ইসলাম (২৯), দিঘলিয়ার সেনহাটির শারমিন (২৫) ও রোকসানা খাতুন (২৬), তেরখাদার পিলপা নগরের হালিমা খাতুন (২৪), ডুমুরিয়ার দক্ষিণ ডুমুরিয়ার শরিফা বেগম (২৫) এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সরাইডাঙ্গার সানজিদা আক্তার (২৩)।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কর্মকাণ্ড চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আবাসিক হোটেলগুলোতে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আবাসিক   হোটেল   অসামাজিক   কার্যক্রম   অতঃপর...  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close