বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে পথচারীরা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম

বরিশালে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে নগরবাসীর মধ্যে দেখা গেছে ভোগান্তি, বিশেষ করে দুর্গাপূজার মণ্ডপে যাওয়া ভক্তদের জন্য এটি ছিল বাড়তি দুর্ভোগ।

সরকারি ছুটি থাকায় সড়কে যানবাহনের চাপ কম থাকলেও বৃষ্টির কারণে ছাতা মাথায়, রেইনকোট পরে কিংবা ভিজেই রাস্তায় চলতে হয়েছে সাধারণ মানুষকে। তবে আশার খবর, নগরীর কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি।

বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. হুমায়ুন কবীর জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৪.২ মিমি এবং বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৪.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

লঘুচাপের কারণে সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন বরিশালসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বরিশাল   আবহাওয়া   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close