সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      
টাইগ্রেসদের ঘূর্ণিতে ১২৯ রানে অলআউট পাকিস্তান
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। কলম্বোর রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে আগে ফিল্ডিংয়ে নামা টাইগ্রেসরা শুরু থেকেই আধিপত্য দেখায়।

বাংলাদেশি পেসার মারুফা আক্তারের ঝড়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। নিজের প্রথম ওভারে টানা দুই বলে উমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। ফলে মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন রামিনা শামিম ও মুনিবা আলি। তবে নাহিদা আক্তারের ঘূর্ণিতে ভাঙে সেই জুটি। মুনিবা করেন ৩৫ বলে ১৭, আর রামিনা ফেরেন ৩৯ বলে ২৩ রান নিয়ে।

সেট হয়ে আউট হন সিদরা নওয়াজও। ফাহিমা খাতুনের লেগস্পিনে রিভিউ নিয়ে একবার বাঁচলেও পরে রাবেয়া খানের এলবিডব্লিউতে ফেরেন ২০ বলে ১৫ রান করে।

৬৭ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে টেনে নিতে চেয়েছিলেন আলিয়া রিয়াজ ও ফাতিমা সানা। তবে তাদের ২৪ রানের জুটি ভাঙে নিশিতা আক্তারের হাতে। লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন আলিয়া (৪৩ বলে ১৩)। কিছুক্ষণ পরই ফাহিমার শিকার হন ফাতিমা (৩৩ বলে ২২)।

শেষ দিকে আর প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভার তো দূরের কথা, ৩৮.৩ ওভারেই ১২৯ রানে থেমে যায় তাদের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার স্বর্ণা আক্তার, মাত্র ৫ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

এখন জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে টাইগ্রেসদের করতে হবে মাত্র ১৩০ রান।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  টাইগ্রেস   ঘূর্ণি   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close