বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার ঘটনায় ইউটিএলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৭:১৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও জোরপূর্বক আটক করার ঘটনায় দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ ঘটনার নিন্দা জানান।

ইউটিএল নেতৃবৃন্দ বলেন, গাজার উপকূলে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটির ওপর আগ্রাসী হামলা চালায় এবং ৯টির বেশি জাহাজ জোরপূর্বক আটক করে নিয়ে যায়। নৌবহরটি ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এবং তিউনিসিয়া, ইতালি ও গ্রিস থেকেও জাহাজ যুক্ত হয়। এতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা ও মাগরেব সুমুদ ফ্লোটিলাসহ ৪৪টিরও বেশি দেশের হাজারো সচেতন নাগরিক অংশ নেন।

ইউটিএল নেতৃবৃন্দ জাতিসংঘ, ওআইসি ও বিশ্বশক্তিগুলোকে আহ্বান জানান, আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এই অবৈধ কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করবে এবং ফ্লোটিলা সদস্যদের নিরাপত্তা রক্ষা করবে। মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন। পাশাপাশি বাংলাদেশের সরকারের প্রতি আনুষ্ঠানিক নিন্দা প্রকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ইউটিএল ফ্লোটিলায় অংশগ্রহণকারী সকল মানবিক সহায়তাকারীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং তাদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। বিশেষত বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম ও ব্রিটিশ-বাংলাদেশী সাহায্যকর্মী রুহি লোরেনসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করা হয়।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:   ইউটিএল   ইসরায়েল   গ্লোবাল সুমুদ ফ্লোটিলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close