বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে আইন কর্মকর্তাগণের পূজামণ্ডপ পরিদর্শন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ AM

পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের ইতিহাসে এই প্রথমবারের মতো আদালতের আইনকর্মকর্তাগণ একযোগে শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) বিকেলে এই সফর অনুষ্ঠিত হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি ও সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট এম এ বারীর নেতৃত্বে সফরে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মেহেদী হাসান মিলন, অতিরিক্ত সরকার পক্ষের আইনজীবী (অতিরিক্ত জিপি) অ্যাডভোকেট খায়রুল আলমসহ আরও অনেকে।

পূজামণ্ডপে গিয়ে তারা আয়োজক ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।

পিপি অ্যাডভোকেট আদম সুফি বলেন, “বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় স্বাধীনতা ভোগ করে। ইতিহাসে এই প্রথম জেলা জজ আদালতের আইনকর্মকর্তাগণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন—এটি আমাদের সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”

অন্যদিকে, জিপি অ্যাডভোকেট এম এ বারী বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। আইনকর্মকর্তাদের এই সফর সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।”

এই সফরের মধ্য দিয়ে পঞ্চগড়ে সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত আইনকর্মকর্তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  আইনকর্মকর্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close