প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ AM

সংগৃহীত ছবি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, ঢাকার দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস