মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নবীনগরে ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:১৫ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ১১:২৬ PM

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। বুধবার রাত ৮ টায় নবীনগর থেকে রাধিকা সড়কের শিবপুর কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের নিপেন্দ্র কর্মকার (৫০), ঝুমলা কর্মকার (৪০), আদিতা কর্মকার (৩০), মনি কর্মকার(৭), চয়ন কর্মকার (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রীবাহী সিএনজি নবীনগরে যাওয়ার পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৫ জন আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নিপেন্দ্র কর্মকারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পূজা উদযাপন করে বাড়িতে ফেরার পথে শিবপুর কলেজ মোড়ে এই দূর্ঘটনা ঘটে। 

নবীনগর থানার (ওসি) শাহীনূর ইসলাম জানান, ট্রাক ও সিএনজির সংঘর্ষে একই পরিবারের ৫ জন আহত হয়েছে। 

সদেশ প্রতিদিন/ আরএফ  



আরও সংবাদ   বিষয়:  নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close