বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘দুই লাখের বেশি মণ্ডপে দায়িত্ব পালন করছে আনসার’
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:১২ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দুর্গাপূজায় আনসার সদস্যরা দুই লাখের বেশি মণ্ডপে দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপে ৮ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার প্রাচীন রনদা প্রসাদ সাহা দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “এ ধারা যদি চলমান থাকে তাহলে আগামীতে যেকোনো চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করতে পারবো। অনেক কুচক্রী মহলের পরিকল্পনা ছিল, প্রতিটি ফেল করেছে। গতবার প্রচুর গুজব ছিল, এবার গুজব হয়নি। এবার ব্যবস্থাপনা অনেক শক্তিশালী ছিল। ফ্যাক্ট চেকের মাধ্যমে অনেক কিছুই বের করা যাচ্ছে।”

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “আনসারের প্রায় ৬০ লাখ সদস্য রয়েছে। এ ৬০ লাখ সদস্যের জীবন-জীবিকার মান উন্নয়নে আনসার উন্নয়ন ব্যাংক ভূমিকা রাখবে।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা বিভাগের উপ-মহাপরিচালক আশরাফুল আলম, টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান আনসারের জেলা কমান্ডেন্ট রেজাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মণ্ডপ   আনসার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close