বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে হলে বাংলাদেশে আসতে হবে: হাসনাত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ১০:১৭ PM
উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ

উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মাঝে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি ও বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি, হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে, এমন চিত্র তুলে ধরে প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে।  

তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ও বাংলাদেশের গণমাধ্যমকে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায়, তবে সেটি তাদের বাংলাদেশে এসে শিখতে হবে। কিভাবে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির পরিবেশে সব ধর্মের মানুষ উৎসবমুখরভাবে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করে, এটাই বিশ্বে অনন্য দৃষ্টান্ত।

আজ বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এনসিপি নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের উপর এমন কোনো ঘটনা ঘটেছে কি? আপনাদের পূজা-অর্চনায় কোনো বাধা দেওয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে, জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জানি এসব হয়নি কিন্তু ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো প্রপাগান্ডা চালাচ্ছে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আপনাদের বিপদে-আপদে আমরা যেমন পাশে দাঁড়াই, আমাদের বিপদ-আপদেও আপনারা পাশে থাকেন। ধর্ম সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই সত্য আমাদের মনে-প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা আজীবন থাকবে।

তিনি বলেন, আপনাদের এ উৎসবে সব রাজনৈতিক দলের নেতারাই সহযোগিতা করতে আসেন, খোঁজখবর নেন এটা একটি ভালো দিক। আমরা চাই হিন্দু-মুসলিমের মধ্যে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক।

হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই দেবিদ্বারের রাস্তাঘাট ভাঙাচোরা বাংলাদেশে আর এমন কোনো উপজেলা আছে কিনা, আমার জানা নেই। এটি একটি অবহেলিত উপজেলা। তবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন, এই উপজেলার রাস্তাঘাট উন্নয়নের জন্য ৩৩৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অচিরেই উন্নয়নের কাজ শুরু হবে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেবিদ্বার গড়ে তুলবো, সকলের প্রচেষ্টায় এটি স্বপ্নের দেবিদ্বার হিসেবে গড়ে উঠবে।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এনসিপির নেতৃবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হাসনাত আব্দুল্লাহ   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close