বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে প্রধান উপদেষ্টাকে অসুর রূপে উপস্থাপন অশোভন ও নিন্দনীয়: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ভারতে অসুর রূপে উপস্থাপন করাকে ‘অশোভন ও অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় ‘দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, একটি দেশের সরকারপ্রধানকে অন্য দেশে অসুর রূপে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, বিতর্কও থাকতে পারে, কিন্তু এমন অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে আছেন। তারা দেশে ফিরে এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইতোমধ্যেই প্রশাসন, চিকিৎসা, প্রকৌশলসহ বিভিন্ন খাতে মাদরাসা শিক্ষার্থীরা অবদান রাখছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূইয়া (বড় হুজুর), মাদরাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূইয়া ও জেলা জামায়াতে ইসলামের আমীর মোবারক হোসেন আকন্দ প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close