বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় দিন-দুপুরে ফিল্মি স্টাইলে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:১৭ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ৯:২৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রকাশ্যে দিন-দুপুরে আলমগীর হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী আলমগীর বিষয়টি সাংবাদিকদের জানান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মানিকারচর বাজার এলাকায় মেঘনা জেনারেল হাসপাতালের বিপরীত পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আলমগীর হোসেন তার শ্বশুরবাড়ি থেকে পাওনা টাকা নিয়ে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রাহ্মণচর নোয়াগাঁও গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে মোমেনসহ (২৮) অজ্ঞাত ৫ থেকে ৭ জন যুবক ওঁৎ পেতে তার গতিরোধ করে। এসময় তারা গালিগালাজ ও হুমকি দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আলমগীরকে মারধর করা হয়। এক পর্যায়ে মোমেন ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে কপাল কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। পরে ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের শপিং ব্যাগ থেকে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আলমগীরের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। ভবিষ্যতে মামলা করলে বাদী ও তার পরিবারকে হত্যা বা ক্ষতি করার হুমকিও দিয়েছেন তারা।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “অভিযোগ পেয়েছি, তবে বিষয়টি সম্ভবত এভাবে নয়। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস








আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ছিনতাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close