প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:১৪ পিএম

মুন্সীগঞ্জ জেলা বিএনপি
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে, আমরা সেই নেতার হয়েই ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনে জয়ী হতে কাজ করবো।
আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে গজারিয়া উপজেলার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জানা গেছে, বিকেলে তিনি রসুলপুর, ভবেরচর ও বাউশিয়া এলাকার একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুর ফকির, ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার, ভবেরচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুর রহমান সিকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সানী, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস অহিদুজ্জামান অহিদ, যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু ও আলী হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল আলম রিফাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।