বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা এই রাষ্ট্র দেখতে চাই না, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: আতিক মুজাহিদ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম
আমরা এই রাষ্ট্র দেখতে চাই না, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: আতিক মুজাহিদ

আমরা এই রাষ্ট্র দেখতে চাই না, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়: আতিক মুজাহিদ

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, শেখ হাসিনা নিজেকে হিন্দুদের বন্ধু দাবি করতেন অথচ তার আমলেই দেশের বিভিন্ন স্থানে ৪৩টি মন্দির ভাঙচুর হয়েছে। আমরা এই দেশে হিন্দু-মুসলিম ভাই-ভাই। যারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে আমরা তাদের বিরুদ্ধে।

তিনি বলেন, নিরাপত্তা কেন দলের কাছে নিতে হবে? আমরা এই রাষ্ট্র দেখতে চাই না, যেখানে দলের কাছে নিরাপত্তা নিতে হয়। আমরা এমন রাষ্ট্র দেখতে চাই যেখানে প্রতিটি জনগণকে রাষ্ট্র নিরাপত্তা দেবে। সেই রাষ্ট্র যারা বিনির্মাণ করতে চায়, আমাদের তাদেরকে নির্বাচিত করা উচিত। অন্যথায় এ রাষ্ট্র আবার মাফিয়াতন্ত্রের দিকে যাবে।

আজ বুধবার (১ অক্টোবর) কুড়িগ্রাম পৌর শহরের দক্ষিণপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হিন্দু সম্প্রদায়ের প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনে কুড়িগ্রাম-২ আসনে জয়লাভ করলে তিনি হিন্দু সম্প্রদায়ের জন্য মাইনরিটি সাপোর্ট সেন্টার তৈরি করবেন। এই সেন্টার নানামুখী জনকল্যাণমূলক ও যাবতীয় সমস্যা নিরসনে মাল্টি-ডাইমেনশনাল কাজ করবে।

কুড়িগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, কুড়িগ্রামকে আমরা আত্মমর্যাদাশীল জেলা হিসেবে দেখতে চাই। কুড়িগ্রামের যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে কোন দল বোঝা যাবে না, কোন মত বোঝা যাবে না, কোন ধর্ম দেখা যাবে না, কোন গোষ্ঠী দেখা যাবে না। আমরা মনে করি, কুড়িগ্রামকে উপরে তুলতে হলে হিন্দু-মুসলিম, ডান-বাম, সবার আগে কুড়িগ্রাম।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গত সপ্তাহ থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়। জেলা নেতৃবৃন্দের সাথে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে পরিচিতিমূলক নির্বাচনী গণসংযোগ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক, জেলা সদস্য আসাদুজ্জামানসহ নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close