বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি লিয়াকত, সম্পাদক সাহাদাত
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষ্য নিয়ে কালকিনি সাংবাদিক ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাই টিভি ও আমাদের সময় পত্রিকার কালকিনি প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিজয় টিভি ও দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি সাহাদাত ওয়াশিম।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সাংবাদিক ফোরামের কার্যালয়ে কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি মিজানুর রহমান মাসুদ (দৈনিক ঐশী বাংলা), যুগ্ম সম্পাদক বিএম আজহারউদ্দিন (দ্যা গ্লোবাল নেশন), সাংগঠনিক সম্পাদক তানভির হাসান (দৈনিক গণতদন্ত), অর্থ সম্পাদক মাহফুজর রহমান ইমরান (মাদারীপুর সংবাদ), প্রচার সম্পাদক এইচ এম তুহিন (দৈনিক সময়ের বার্তা), দপ্তর সম্পাদক আলোচিত বার্তা মলাশ মজুমদার। কার্যকরী সদস্য হিসেবে আছেন—আমির হোসেন (সোনালী খবর), নুর মোহাম্মদ (সাপ্তাহিক সামাল) ও রনি আহমেদ (মাই টিভি ক্যামেরা পার্সন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসস, চ্যানেল নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল রিজভি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির গৌরনদী উপজেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন, দিপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা, ৭১ টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর প্রতিনিধি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক ও রূপালী বাংলাদেশ প্রতিনিধি নাসিরুদ্দীন ফকির লিটন এবং একুশে টিভির কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামান।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  কালকিনি সাংবাদিক ফোরাম   সভাপতি   সম্পাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close