বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সঙ্গ পেতে ৭৫ বছর বয়সে বিয়ে, পরদিনই বরের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের উত্তরপ্রদেশের কুছমুছ গ্রামে ৭৫ বছর বয়সী সঙ্গরুরাম ৩৫ বছরের মনভবতীকে বিয়ে করেন। দীর্ঘ নিঃসঙ্গ জীবনের পর তিনি সঙ্গী পেতে চাইছিলেন। কিন্তু বিয়ে হওয়ার পরের দিন সকালে আচমকা তার মৃত্যু ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বছর খানেক আগে সঙ্গরুরামের স্ত্রী মারা যান। নিঃসন্তান ছিলেন তারা। স্ত্রীর মৃত্যুর পর একাকিত্বের কারণে তিনি পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেন। আত্মীয়স্বজন বয়সের কারণে বাধা দিলেও তিনি অনড় ছিলেন।

২৯ সেপ্টেম্বর আদালত ও মন্দিরে আইনি ও ধর্মীয় রীতিতে বিয়ে সম্পন্ন হয়। কনে জানিয়েছেন, বিয়ের রাত তারা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। কিন্তু পরদিন সকালে বৃদ্ধের স্বাস্থ্যের অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই আচমকা মৃত্যুর কারণে আত্মীয়স্বজন ও গ্রামবাসী সন্দিহান। অনেকে দাবি করছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। দিল্লিতে থাকা কিছু আত্মীয়ও মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। পুলিশি তদন্ত বা ময়নাতদন্ত হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।

সূত্র: আনন্দবাজার

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভারত   উত্তরপ্রদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close