সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৪ মাসের সর্বনিম্ন থেকে ঘুরে দাঁড়াল স্বর্ণ      ● তুরস্কে শেয়ার কারসাজি, ১০৮ জনের সম্পদ জব্দের উদ্যোগ      ● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      
নারান্দিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:১৯ পিএম
নারান্দিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

নারান্দিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এবার ১৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে সোমবার বিকেলে প্রতিটি মণ্ডপ পরিদর্শন এবং অনুদান প্রদান করা হয়।

নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২টি, নগরবাড়ী গ্রামে ১টি, নারান্দিয়া গ্রামে ২টি, কদমতলী গ্রামে ১টি, নাগা গ্রামে ১টি, লুহুরিয়া গ্রামে ১টি, পালিমা গ্রামে ৪টি এবং দক্ষিণ মালতী গ্রামে ১টি দুর্গাপূজা হচ্ছে।

এক রঙের পাঞ্জাবি পরিহিত কমিটির সদস্যদের মোটরসাইকেলের শোভাযাত্রাটি এলাকার সবার নজর কাড়ে। ব্যক্তিক্রমে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে হিন্দু সমাজ।

মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গুপিনাথ মোদক ও সাধারণ সম্পাদক রানা সরকার, নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মাধাই চন্দ্র দাস ও সদস্য সচিব শিবেশ চন্দ্র মোদকসহ কমিটির ৮০ সদস্য।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নারান্দিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close