বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেহাল মীরসরাইয়ের শহীদ জামালউল্লাহ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:১০ পিএম আপডেট: ০১.১০.২০২৫ ৬:১৪ PM
দীর্ঘ দুই যুগ ধরে বেহাল মীরসরাইয়ের শহীদ জামালউল্লাহ সড়ক

দীর্ঘ দুই যুগ ধরে বেহাল মীরসরাইয়ের শহীদ জামালউল্লাহ সড়ক

দীর্ঘ দুই যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পশ্চিম পোলমোগরা গ্রামের শহীদ জামালউল্লাহ সড়কটি। এই সড়কে দীর্ঘ দুই যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাটি বড়তাকিয়া দক্ষিণ বাজার থেকে পশ্চিম পোলমোগরা গ্রামের এক কিলোমিটার সড়কের বেহাল দশা। রিকশা, সিএনজি সহ কোনো ধরনের গাড়ি এই রাস্তায় ঢুকতে পারে না। প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ। এতে চলাচলে সীমাহীন দুর্ভোগে পড়ছেন তিন গ্রামের অন্তত ৫ হাজার মানুষ। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে রিকশা-সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচলের সময় ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

আবুল কাশেম নামের এক ভুক্তভোগী বলেন, এ রাস্তায় কোনো গাড়ি আসে না। একটি রোগী নিয়ে যেতে হলে হেঁটে হেঁটে হাসপাতালে নিয়ে যেতে হয়। বর্তমানে সড়কটির অবস্থা এতটাই খারাপ যে, চলাচল করলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়েন।

নুরুল আবছার নামে আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, বিগত সরকার আমলে অনেক বার মেম্বার-চেয়ারম্যানের কাছে গেলেও তারা সংস্কার করে দিবে দিবে বলে করে দেয়নি। সামান্য বাজার করলেও কোনো রিকশা, সিএনজি আসতে চায় না। তারা বলে, আপনাদের রাস্তায় গাড়ি যাবে না।

নাছির উদ্দিন বলেন, এই গ্রাম বিএনপি অধ্যুষিত এলাকা তাই বিগত সরকার এই গ্রামের কোনো উন্নয়ন করেনি। আর মেম্বার-চেয়ারম্যানকে বললেও তারা আমলে নেয়নি। এখন বর্তমান সরকারের কাছে দাবি, রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য।

মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, রাস্তার বিষয়টি আমার নজরে এসেছে। অতি শীঘ্রই সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো।

এলজিইডি মীরসরাইয়ের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, রাস্তাটির আইডি আছে কিনা দেখতে হবে। এত বছর রাস্তার কাজ না হওয়ার কোনো কারণ দেখছি না। যদি আইডি হয়, সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close