বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৬:২৩ পিএম
আশুলিয়ায় জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

আশুলিয়ায় জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ায় জনসভা ও র‌্যালি করেছে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বুধবার (০১ অক্টোবর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকার ইয়ারপুর ফুটবল খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পরে তারা একটি র‌্যালি বের করে স্থানীয় কয়েকটি সড়ক ঘুরে সভা স্থলে এসে শেষ করেন।

জাকের পার্টির মুক্তিযোদ্ধা ফ্রন্টের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সভাপতি মোঃ শামসুউদ্দিন মোল্লা।

ঢাকা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জাবের বিন মাহমুদ রাজুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির মৎসজীবি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ান, জাকের পার্টির মুক্তিযুদ্ধ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, ঢাকা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ব্লক চেইন পদ্ধতি নির্বাচনের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রফ্রন্টের কাওছার সরদার, বাস্তহারা ফ্রন্টের জুয়েল রানা ও রুবেল সরদার, জাকের পার্টির জেলা, থানা ও স্থানীয় নেতাকর্মী এবং অন্যান্য জাকেরবৃন্দ।

জনসভা শেষে তারা মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close