বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলে নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১:২২ পিএম

সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন সুব্রত মণ্ডল (৩২) নামে এক জেলে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সুব্রত খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। পেশায় তিনি একজন বনজীবী ছিলেন, যিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে কাঁকড়া ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, মঙ্গলবার সকালে ঢাংমারী স্টেশন থেকে অনুমতি পত্র (পাস) নিয়ে সুব্রতসহ পাঁচজনের একটি দল সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। ফেরার পথে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ একটি কুমির সুব্রতকে টেনে নিয়ে যায়।

সঙ্গে থাকা অন্য জেলেরা উদ্ধার করার চেষ্টা করলেও সফল হননি। স্থানীয় গ্রামবাসী ও বন বিভাগের সদস্যরা একযোগে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। অবশেষে রাত ১১টার দিকে ঢাংমারী এলাকার এক যুবক আলম খালের পাশে সুব্রতের মরদেহ খুঁজে পান।

সুব্রতের সহযাত্রী জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস জানান, ঘটনার সময় তারা সকলে খাল পার হচ্ছিলেন। অন্যরা নিরাপদে পার হলেও ছোটখাটো গড়নের সুব্রত একটু পিছিয়ে পড়েন। সেই মুহূর্তে একটি বড় কুমির হঠাৎ করে পানির নিচ থেকে উঠে এসে তাঁর পা কামড়ে ধরে। তিন মিনিটেরও বেশি সময় চারজনে মিলে টানাটানি করেও তাঁকে রক্ষা করা যায়নি।

সুব্রতের পরিবারে স্ত্রী ও চার সন্তান রয়েছে। এর মধ্যে একজন কন্যার বিয়ে হয়ে গেছে। বাকি তিন সন্তান এখনও ছোট। পরিবারটি একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বিপদের মুখে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও বনজীবীরা জানান, করমজল খাল এলাকায় মাঝেমধ্যেই কুমিরের আক্রমণ ঘটে। গত বছরও একই এলাকায় মোশাররফ নামে এক জেলে কুমিরের শিকার হয়েছিলেন। এই এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া বনজীবীদের জীবনের ঝুঁকি নিতে হয় প্রতিনিয়ত।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সতর্কতা জোরদার ও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   কুমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close