প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:২৪ AM

চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদ! ইউরোপের সর্বোচ্চ সফল ক্লাবটি এবারও সেই ধারা ধরে রেখেছে। কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আলমাতিতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে হ্যাটট্রিক করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বাকি দুটি গোল এসেছে কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজের পা থেকে।
ম্যাচের শুরুতে অবশ্য চমক দেখিয়েছিল কাইরাত। মাত্র ১৩ সেকেন্ডে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়ার পরীক্ষায় ফেলেন দাস্তান সাতপায়েভ। কিন্তু এরপর থেকেই পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নেয় রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে আরও একটি সুযোগ মিস করেন ফরাসি তারকা। তবে দ্বিতীয়ার্ধে ফিরেই ঝলক দেখান তিনি। ৫২ মিনিটে কোর্তোয়ার লম্বা ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে এমবাপ্পে জোড়া গোল পূর্ণ করেন। এরপর ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকেও সুযোগ মিস করেন।
অবশেষে ৭৩ মিনিটে আরদা গুলেরের পাসে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন এমবাপ্পে। ৮৩ মিনিটে বদলি নেমে নিজের প্রথম ইউরোপীয় গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। আর যোগ করা সময়ে গোল করে ম্যাচের শেষ হাসি হাসেন আরেক বদলি ব্রাহিম দিয়াজ।
অন্য ম্যাচে, ইতালির আতালান্তা বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ২-১ গোলে হারিয়েছে।
আজ চ্যাম্পিয়নস লিগে অনুষ্ঠিত হবে আরও সাতটি ম্যাচ, যার দিকে তাকিয়ে রয়েছে ফুটবলপ্রেমীরা।
স্বদেশ প্রতিদিন/এমএম