সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কাটার ঘটনায় গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ AM

ময়মনসিংহের তারাকান্দায় ৭০ বছর বয়সী হালিম উদ্দিন আকন্দকে জোর করে চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান। গ্রেফতার ব্যক্তি হলেন মজলু মিয়া (৫০), যিনি তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং মামলার সাত নম্বর আসামি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, ‘গ্রেফতার মজলু মিয়াকে বুধবার আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’


হজরত শাহজালালের (রহ.) ভক্ত হালিম উদ্দিন আকন্দ দীর্ঘ ৩৪ বছর ধরে চুল কাটেননি, যার কারণে তার মাথায় জটা তৈরি হয়েছিল। সম্প্রতি ঘটনার দিন কাশিগঞ্জ বাজারে তাকে ‌‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের লোকজন জোর করে ধরে নিয়ে ট্রিমার দিয়ে তার মাথার জট, দাড়ি ও চুল কেটে দেন। এ সময় তিনি শারীরিক নির্যাতন ও বলপ্রয়োগের শিকার হন।

হঠাৎ ওই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত এবং শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঘটনার পর তিনি আর লজ্জায় ঘর থেকেও তেমন বের হন না।

এ ঘটনায় গত শনিবার বিকেলে তারাকান্দা থানায় একটি মামলা করেন হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। মামলায় সাতজনের নাম উল্লেখের পাশাপাশি মোট ১২ জনকে আসামি করা হয়।

এদিকে এ ঘটনাকে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চুল-দাড়ি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close