প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ AM

সংগৃহীত ছবি
ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে এই আঘাত হেনেছে ভূমিকম্পটি।
জানা যায়, সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (প্রায় ৬ মাইল) গভীরে।
ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চল ভিসায়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকায় অর্ধ-মিলিয়নেরও বেশি মানুষ এই ভূমিকম্পের তীব্র কম্পন অনুভব করেছেন।
তবে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয়ভাবে সুনামির আশঙ্কা তৈরি করেছে।
সূত্রঃ সিএনএন