সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ড. ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসউদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ আহ্বান জানান।

অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস নয়।”

আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার উল্লেখ করে তিনি বলেন, “এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না।” 

এরআগে যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, “আওয়ামী লীগ দল হিসেবে বৈধ। তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেকোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।”

এদিকে এনসিপি নেতার এই পোস্টে বেশ সরব হতে দেখা যায় দলটির নেতাকর্মী এবং সমর্থকদের।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইউনূসক   হান্নান মাসউদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close