শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
ট্রেনে কাটা পড়ে কারখানা শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনে কাটা পড়ে মহি উদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মহি উদ্দিন উপজেলার কাটাছড়া ইউনিয়নের মোস্তফা মাস্টার বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আপ ও ডাউন লাইনে দুইদিক থেকে ট্রেন আসছিল। একটি লাইন পার হলেও আরেকদিকে আসা দ্রুতগতির ট্রেনটি লক্ষ্য না করায় মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ও সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ আশরাফ সিদ্দিকী বলেন, ‘দেহের সঙ্গে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মৃতের পরিচয় শনাক্ত করেছি। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ট্রেন   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close