বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে পরিবহন থেকে টোল আদায়ের নামে চাঁদাবাজি, আটক ৫
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম

নোয়াখালী জেলা শহরের বিভিন্ন পয়েন্টে চলন্ত যানবাহন থামিয়ে অবৈধভাবে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচলনা করে জেলা প্রশাসকের কার্যালয়। এ সময় হাতেনাতে ৫ জনকে আটক করে তাদের আট দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান, জাহিদ হাসান অপু ও মো. মুকসুদুস সালেহীন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, নোয়াখালী পৌরসভাধীন বিভিন্ন স্থানে চলন্ত যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছিল। অভিযানে আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেন এবং জানান, আধুনিক পৌর বাস টার্মিনালের ইজারাদার মো. জহিরুল ইসলাম (তারেক)-এর ইন্ধনে তারা এ কাজ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ও ২৯০ ধারায় দণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন।

নোয়াখালী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল এই মোবাইল কোর্ট ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জনদুর্ভোগ ও গণউপদ্রব সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এম

আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   গণপরিবহন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close