প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম

স্পেনের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ম্যাচ চলাকালীন মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী গোলরক্ষক রাউল রামিরেস। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।
স্থানীয় ক্লাব কলিন্দ্রেসের হয়ে গত শনিবার রেভিলার বিপক্ষে খেলছিলেন রামিরেস। ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্প্যানিশ গণমাধ্যম জানায়, আঘাতের পর তিনি একাধিক কার্ডিয়াক অ্যারেস্টে ভুগতে থাকেন এবং পরে ব্রেইন ডেড অবস্থায় চলে যান।
তাঁর মৃত্যুর খবরে শোকাহত পুরো স্পেনের ক্রীড়াঙ্গন। কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন তিন দিনের শোক ঘোষণা করেছে। সেইসাথে, তরুণ এই গোলরক্ষকের স্মরণে আগামী সপ্তাহের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
রাউল রামিরেসের অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক জানিয়েছেন খেলোয়াড় ও ভক্তরা।
স্বদেশ প্রতিদিন/এম