মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মানিকগঞ্জে জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ AM
মানিকগঞ্জে জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জে জাসাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলা জাসাসের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন জাসাস আয়োজিত চান্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আলীম দেওয়ান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি নুরুল হক এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

কৃষ্ণপুর ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো. আদম আলী, আলী হোসেন, সদর জাসাসের সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক আব্দুল জলিল, আটিগ্রাম ইউনিয়ন জাসাসের সভাপতি রতন মিয়া প্রমুখ।

সভায় অংশ নেন মুন্নু ফেব্রিকসের মার্কেটিং এজিএম ও কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি মো. মোশারফ হোসেন এবং কৃষক দলের কৃষ্ণপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. শিবলু বেপারী।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close