শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ধেয়ে আসছে মৌসুমি বৃষ্টি বলয় ‘প্রবাহ’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ AM আপডেট: ৩০.০৯.২০২৫ ৫:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘প্রবাহ’। এটি দেশের পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (BWOT) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, ‘প্রবাহ’ একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, যা ৩০ সেপ্টেম্বর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এ সময়ে দেশের প্রায় ৬০–৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে।

সবচেয়ে বেশি সক্রিয় অঞ্চল: রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ।

বেশ সক্রিয়: ঢাকা বিভাগ।

মাঝারি সক্রিয়: সিলেট ও চট্টগ্রাম বিভাগ।

বৃষ্টি বলয়ের প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগের নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে, সাময়িক বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। পাশাপাশি কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দল জানিয়েছে, প্রবাহ চলাকালে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে। এ সময়ে অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, সক্রিয় অঞ্চলে একটানা বৃষ্টিও হতে পারে।

এটি চলতি বছরের ১৩তম এবং ৯ম মৌসুমি বৃষ্টি বলয়। ৬ অক্টোবর প্রবাহ উত্তর-পশ্চিমাঞ্চল হয়ে দেশ ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  প্রবাহ   বৃষ্টি বলয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close