প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪২ AM

সংগৃহীত ছবি
দেশের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।
নতুন দামের অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) এটি প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকায় বেচাকেনা হচ্ছিল। নতুন দাম আগামীকাল (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যের বৃদ্ধি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দামের তালিকা:
২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে:
২২ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৬২৮ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৪৫৩ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৯৬৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ২২৮ টাকা