বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৭ পিএম

কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে রাষ্ট্রীয় ও জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে মোট ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব সার আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। সার আমদানির অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে পরিশোধ করা হবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, কানাডা থেকে দুই লটে মোট ৮০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। প্রতিটি লটে ৪০ হাজার টন করে সার থাকবে। দুই লটে মোট ব্যয় হবে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা। প্রতি টন এমওপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার।

কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে জিটুজি পদ্ধতিতে এই সার আমদানি করা হবে। চুক্তিতে নির্ধারিত প্রাইসিং ফরমুলা অনুসরণ করে বর্তমান আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ লটের সারের দাম নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে বিএডিসির এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৭ লাখ ১৬ হাজার টন। এর মধ্যে কানাডা থেকে ৬ লাখ টন আমদানির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিনটর্গ) থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৩৫ হাজার টন (+১০ শতাংশ) এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। প্রতি টন সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার। চলতি অর্থবছরে রাশিয়া থেকে ৫ লাখ ৯৫ হাজার টন এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে দেশটি থেকে ১ লাখ ৭৫ হাজার টন সার আমদানি করা হয়েছে।

সৌদি আরব থেকেও রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ৪০ হাজার টন (+১০ শতাংশ) ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের চতুর্থ লটে এই সার আমদানি করা হবে। এতে সরকারের ব্যয় হবে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা। মোট আমদানি মূল্য ৩ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার এবং প্রতি টন ডিএপি সারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮৫ মার্কিন ডলার।

২০২৬-২৭ অর্থবছরে ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৯ লাখ ৯১ হাজার টন। এর মধ্যে সৌদি আরব থেকে ৬ লাখ টন ডিএপি আমদানির পরিকল্পনা রয়েছে। বিএডিসি ও সৌদি আরবের মা’আদেনের মধ্যে ২০২৫ ও ২০২৬ সালের ডিএপি সার আমদানির জন্য ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির প্রাইসিং ফরমুলা অনুযায়ী বর্তমান আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে চতুর্থ লটের দাম নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে কানাডা থেকে ৮০ হাজার টন এমওপি আমদানিতে ৩৭৯ কোটি ৩৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা, রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি আমদানিতে ১৬৫ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা এবং সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি আমদানিতে ৪৩৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয় হবে। অর্থাৎ মোট ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানিতে সরকারের ব্যয় হবে ৯৮২ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭০০ টাকা। এসব সার কেনার অর্থ কৃষি ভর্তুকির জন্য বরাদ্দ বাজেট থেকে ব্যয় করা হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সার_আমদানি #কানাডা #রাশিয়া #সৌদি_আরব #এমওপি_সার #ডিএপি_সার #বিএডিসি #কৃষি #কৃষি_ভর্তুকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close