মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
টিকটকে পরিচয়, দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের দাউদ বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয়ের এক পর্যায়ে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় অষ্টম শ্রেণির ছাত্রীর।

গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পাশের ইউনিয়নের একটি বাগানে নিয়ে তিনজন মিলে তাকে ধর্ষণ করে।  

ঘটনার পরদিন শনিবার মেয়েটির দাদা বাদী হয়ে দাউদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে পুলিশ দাউদ বিশ্বাসকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অপর আসামি আতর আলী শেখকে (২৩) গ্রেফতার করে গতকাল রবিবার আদালতে পাঠানো হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় মামলা নেওয়া হয়েছে। প্রথমে দাউদ এবং পরে আতর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসা নিয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close