বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঠাকুরগাঁওয়ে নিজ গৃহ থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে নিজ ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন সমিলা রানী (৪৫) ও তার মেয়ে শাপলা রানী (১৮)।

স্থানীয়রা জানান, সমিলা রানী তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। স্বামী জগদীশ চন্দ্র রায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করছিলেন। সোমবার বিকেলে কিস্তি আদায়ের জন্য এক মাঠকর্মী বাড়িতে গিয়ে সাড়া না পেলে সন্দেহ করেন। পরে প্রতিবেশীরা ডাকাডাকি করে ঘরের ভেতর মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

প্রতিবেশী ননী চন্দ্র বলেন, কয়েকদিন ধরে মা-মেয়েকে বাইরে দেখা যাচ্ছিল না। এসময় দরজাটিও ভেতর থেকে বন্ধ ছিল।

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। দরজায় হাত দিতেই বিদ্যুতের সংযোগ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, নিরাপত্তার জন্য তারা দরজায় বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন, সেখান থেকেই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close