বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৮:৩৬ PM

যথাযোগ্য মর্যাদা ও অনাড়ম্বর আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপিত।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার কার্ডিয়াক সেন্টারে এই দিবস উদযাপন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিকেল কলেজের মাননীয় চেয়ারম্যান ও পপুলার গ্রুপের কর্ণধার ডা. মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে হৃদরোগ প্রতিরোধ ও উন্নত কার্ডিয়াক সেবা প্রদানে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এদিন অনুষ্ঠানে পপুলার কার্ডিয়াক সেন্টারের আধুনিক চিকিৎসা সেবা প্রদানের সক্ষমতা বিশেষভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাথ ল্যাব সুইট (২টি ক্যাথ ল্যাব, প্রি-ক্যাথ ও পোস্ট-ক্যাথ ইউনিট), সিসিইউ এবং কার্ডিয়াক হাইকেয়ার ইউনিট।


বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সরফুজ্জামান রুবেল। এছাড়া কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, জ্যেষ্ঠ অধ্যাপকবৃন্দ, সম্মানিত ফ্যাকাল্টি সদস্য, হাসপাতালের উপপরিচালক, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজি বিভাগের চিকিৎসক, নার্স, ক্যাথ ল্যাব ইনচার্জসহ প্রশাসন, এইচআর ও মার্কেটিং বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল ও ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম পপুলার কার্ডিয়াক সেন্টারের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে নিরলস ভূমিকা রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এ এম এস এম সরফুজ্জামান রুবেল, উপপরিচালক ডা. মোহাম্মদ ইস্তিয়াক সাজ্জাদুর রহমান, উপপরিচালক ডা. আরিফ এমরান মোহাম্মদ ওয়াসীম রেজা, প্রশাসন ও কাস্টমার কেয়ার টিম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  পপুলার মেডিকেল কলেজ   হাসপাতাল   হার্ট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close