বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি দিল ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ পিএম আপডেট: ২৯.০৯.২০২৫ ৫:২৫ PM

ইরান সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরাইলের এক গুরুত্বপূর্ণ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি চৌবি, যিনি একজন ডেটাবেইস সিস্টেম বিশেষজ্ঞ, দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ-সংক্রান্ত প্রকল্পে উচ্চ পর্যায়ের প্রবেশাধিকার রাখতেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চৌবি একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করতেন এবং তার প্রতিষ্ঠানটির সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডেটাবেইসে তার উচ্চস্তরের প্রবেশাধিকার ছিল।

ইরানের সংবাদমাধ্যম মিজান জানায়, মোসাদের মূল উদ্দেশ্য ছিল চৌবির মাধ্যমে সরকারি ডাটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং দেশের ডেটা সেন্টারে ক্ষতি করা। এছাড়া ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি এবং অন্যান্য গুপ্তচর কর্মকাণ্ডও লক্ষ্য ছিল।

মিজান আরও জানিয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট আসামির আপিল প্রত্যাখ্যান করেছে। বিশ্বে দুর্নীতি ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরের অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  গুপ্তচর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close