বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছ্যাঁচড়া তামিমের চেয়ে আমি সাকিবের বড় ফ্যান ছিলাম
জাফর সাদিক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

ছ্যাঁচড়া তামিমের চেয়ে আমি সাকিবের বড় ফ্যান ছিলাম। এই দুই পাণ্ডবের তাণ্ডবে আমি ছিলাম সাকিবের পক্ষে। এমনকি তাদের ঝামেলার আগে থেকেই আমি সাকিববাদী ছিলাম। কারণ মেধাবী ও ফলদায়ী বেয়াদব আমার কাছে আদরের ও কাজের মনে হতো। 

তামিমের সাথে যখন বিশ্বকাপের আগে গ্যাঞ্জাম হইলো, তখনও আমি সাকিবের পক্ষে ছিলাম। তার পক্ষে লিখে আমি কত যে ব্যাশিং খেয়েছি! এমনকি যখন সে ভুয়া নির্বাচনের অবৈধ এমপি হলো, তখনও আমি তার খেলোয়ারি স্বত্ত্বার সমর্থক ছিলাম। ভাবতাম, হয়তো নোংরা রাজনৈতিক খেলায়- খেলার বা এলাকার উন্নয়নের জন্য সে সহজ পথে এমপি হওয়া বেছে নিয়েছে। 

কিন্তু যেদিন থেকে ও ওদের খুনের পক্ষে মৌনব্রত অবলম্বন করতে শুরু করে, নিজের স্টারডম বা দায়িত্ববোধের জায়গা থেকেও একটা বাক্য বা শব্দও ব্যবহার করে না, তখন আমার আবেগী মনের শৃঙ্খল ভাঙ্গে। আমি বুঝতে পারি, সাকিব অমানুষ, লোভী একটা বরাহ। আর আজ তো ও প্রমাণ করে দিলো, ও আসলে রক্তলোভী হায়েনা। খুনের সারথী। এমনকি গোপনে ওদের অর্থের যোগানদাতাও হতে পারে। সরকারের কাছে অনুরোধ করবো, এই দেশে সাকিবের যত ব্যবসা আছে (সম্ভবত সবগুলোতেই অবৈধ কারবার বা অন্যায় খুঁজে পাওয়া যাবে) সব বন্ধ করে দিয়ে ওরে জাস্ট এই দেশে অপ্রাসঙ্গিক করে দিতে। 

আর তামিম! ও তো সেই এক দশক থেকেই ওর স্বার্থপরতার পরিচয় দিয়ে যাচ্ছে। আওয়ামী চাচার লেঞ্জা ধরে, গন্ডায় গন্ডায় শূন্য মেরেও দলে টিকে থেকে, ৩ আগস্টেও (অসমর্থিত নির্ভরযোগ্য সূত্র) সে খুনীর প্রাসাদে গিয়েছে কিংবা যেতে চেয়েছে তাকে শেষ রক্ষার নেগোসিয়শনে অংশ নিতে। আর ৫ আগস্টের পর সে হয়ে গেছে মহা বিএনপি! দেশের প্রথম সুপারস্টার আমিনুল ইসলামের বুলবুলের সাথে এখন সে খোকাপুত্রের পেশীর দাপটে পাঙ্গা নিতে চায়! বুলবুল ওর বাপ-চাচাদেরও আব্বু ক্রিকেটার। ওর ভদ্রতা, সভ্যতা, নম্রতা, বিনয়, ডেডিকেশন, অভিজ্ঞতা ওই ডটবাবার চৌদ্দগুষ্ঠীর সব কয়টারে এক করলেও সমান হবে না। 

এই তামিম, সাকিব এগুলা সব দিনশেষে লোভী শিয়াল। এরা সুযোগ পেলেই ক্ষমতা চাটে। সুবিধার জন্য অন্যের ফেলে যাওয়া শিটও চাটতে পারে। শেম অন সাকিব! সেম শেম টু ইউ তামিম।

লেখকঃ সিনিয়র সাংবাদিক


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তামিম   সাকিব   ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close