প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ পিএম

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সংগীত ও নাট্য শিল্পী শামিমা পারভীন রত্নাকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
শামিমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের বড়বাজার সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা শওকত হোসেনের মেয়ে। তিনি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পাশাপাশি তিনি জেলার একটি স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘বর্ণমালা একাডেমি’র পরিচালক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রত্নাকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম