বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
লাইফ সাপোর্টে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৬ AM

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তোফায়েল আহমেদের ঘনিষ্ঠ আত্মীয় আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। সম্প্রতি জ্বর হয়, এরপর থেকেই শরীর আরও দুর্বল হয়ে পড়ে। অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।”

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তোফায়েল আহমেদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বর্ষীয়ান এই রাজনীতিক একসময় ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। টানা নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

কয়েক বছর ধরে স্ট্রোকজনিত জটিলতা, স্মৃতিভ্রষ্টতা ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং ধীরে ধীরে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে পড়ে।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। দলের নেতারা তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। বিভিন্ন মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  লাইফ   সাপোর্ট   তোফায়েলআহমেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close