বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফাইনালেও হাত মেলালেন না ভারত-পাকিস্তানের দুই অধিনায়ক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপের হাই-ভোল্টেজ ফাইনালে টসের সময়ও চিরায়ত সৌজন্যতা দেখালেন না ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলি আগা। গ্রুপ পর্ব এবং সুপার ফোরে যা দেখা গিয়েছিল, ফাইনালেও তার পুনরাবৃত্তি হলো। টসের পর তারা পরস্পরকে এড়িয়ে গেলেন—হাত মেলালেন না, এমনকি কেউ কারও দিকে তাকালেনও না।

খেলাধুলা যেখানে দুই দেশের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করার কথা, সেখানে ভারত-পাকিস্তান ফাইনালের মাঠেও রাজনৈতিক বৈরিতাকে টেনে আনা হয়েছে। দুই অধিনায়কের করমর্দন না করাই তারই প্রমাণ।

তিক্ত সম্পর্কের জেরে মাঠে উত্তেজনা
গত এপ্রিলে কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার পর মে মাসের শুরুর দিকে দুই দেশের মধ্যে চার দিনের সীমান্তযুদ্ধ অনুষ্ঠিত হয়। এর ফলে সৃষ্ট তিক্ত রাজনৈতিক সম্পর্কের মধ্যেই এশিয়া কাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান।

টুর্নামেন্টের ফরম্যাট এমনভাবে সাজানো হয়েছিল যে দুই দল একাধিকবার মুখোমুখি হতে পারে। ফাইনালসহ মোট তিনবার পরস্পর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় অনেকেই মন্তব্য করেছিলেন, এশিয়া কাপের আড়ালে ভারত-পাকিস্তান একটি তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হয়ে গেল। যার শেষটি আজ। প্রথম দুই ম্যাচে জিতে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচ জিতে পাকিস্তান প্রথম দুই ম্যাচ হারের প্রতিশোধ নিতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।

জানা গেছে, মাঠে নানা ধরনের রাজনৈতিক অঙ্গভঙ্গির জন্য দু’দলকে এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পক্ষ থেকে সতর্কও করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ফাইনাল   অধিনায়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close