শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যত টাকা পাবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজকের এই হাই-ভোল্টেজ ম্যাচে শিরোপা যে দলই জিতুক না কেন, দুই দলের জন্যই থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। আগের আসরগুলোর তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে প্রাইজমানির ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার পাবে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। অন্যদিকে, রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

প্রাইজমানি বৃদ্ধির কারণ
এশিয়া কাপের প্রাইজমানির এই বৃদ্ধি টুর্নামেন্টের বাড়তে থাকা গুরুত্ব ও বাণিজ্যিক মূল্যকেই তুলে ধরছে। সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। এর আগের বছর, ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রাইজমানির অঙ্কটা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   চ্যাম্পিয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close