বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
টাস্কফোর্স অভিযানে চাঁদপুরে ইয়াবা-গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম

চাঁদপুরে টাস্কফোর্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান গাজীকে (৪৫) আটক করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার শ্রীরামপুর বহরিয়া বাজার গাজী বাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে এই টাস্কফোর্স অভিযান চালানো হয়।

অভিযানে আটক শাহজাহান গাজীর বসতঘর থেকে একটি পলি জিপার প্যাকেটে রাখা ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পলিথিনে রাখা ৭৫ গ্রাম গাঁজা এবং একটি আইটেল টাচ ফোন উদ্ধার করা হয়। আটক শাহজাহান গাজী স্থানীয় মৃত হাকিম গাজীর ছেলে।

বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি জানান, শাহজাহান গাজী বহরিয়া এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তার নিজ সন্তানদের নিয়ে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটিরও বেশি মাদক মামলা রয়েছে এবং তার কর্মকাণ্ডের কারণে এলাকায় ভয় বিরাজ করছিল।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএনসির এই কর্মকর্তা। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমানসহ সেনাবাহিনী, প্রশাসন ও ডিএনসির সমন্বয়ে গঠিত প্রায় ২০ সদস্যের একটি টিম অংশ নেয়।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  টাস্কফোর্স   অভিযান   চাঁদপুর     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close