মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নোয়াখালীতে ডায়াবেটিক সমিতি হাসপাতাল পরিদর্শনে সমাজকল্যাণ সচিব
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
নোয়াখালীতে ডায়াবেটিক সমিতি হাসপাতাল পরিদর্শনে সমাজকল্যাণ সচিব

নোয়াখালীতে ডায়াবেটিক সমিতি হাসপাতাল পরিদর্শনে সমাজকল্যাণ সচিব

নোয়াখালী ডায়াবেটিক সমিতি হাসপাতাল পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। 

এ সময় সচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান সেবামূল্য, চিকিৎসা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের নানা সমস্যা ও চাহিদার কথা সচিবের কাছে তুলে ধরেন। ড. মোহাম্মদ আবু ইউসুফ তাদের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন, “ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

পরিদর্শনকালে নোয়াখালী  জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ, সিভিল সার্জন ডাঃ মরিয়ম সিমি, ডায়াবেটিক সমিতির  সাধারণ সম্পাদক ফিরোজ আলম আজাদ সহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close