বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কেরানীগঞ্জে মেডিকেল কলেজের হোস্টেলে ভারতীয় শিক্ষার্থীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম আপডেট: ২৮.০৯.২০২৫ ৩:৩১ PM

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিদা খান (১৯) নামে এক ভারতীয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ডুপ্লিকেট চাবি ব্যবহার করে তার কক্ষের দরজা খোলা হয়। তখন দেখা যায়, ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নিদা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান জানান, নিদা ভারতের রাজস্থানের নাগরিক এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন। ফরেন হোস্টেলে তিনি অন্যান্য ভারতীয় শিক্ষার্থীর সঙ্গে থাকতেন। ঘটনার আগের সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলাপ করেছিলেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ছরোয়ার হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত এক পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কৃত হন নিদা খান। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

ঘটনাস্থল থেকে সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ  



আরও সংবাদ   বিষয়:  ভারতীয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close